বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬ মোহাম্মদপুরে

।।মোঃ তরিকুল ইসলাম।। / ৭৩ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে (১৪ নভেম্বর) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন (২৩), নাঈম (২০), আনোয়ার (৫৭), মাসুদ মোল্লা (৩৩), রাসেল (৩০), রবিউল (১৯), সাগর (২৭), ইমন (২৪), লালচান বাদশা (২৪), আরাফাত হোসেন তুহিন (২১), জোবায়ের (২০), আনোয়ারুল ইসলাম (৪৪), এ কে এম সাঈদ (৪৮), রবিন (২৫), ইমরান (৩২) ও হাসান (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত আসামি রয়েছে। শনিবার সংশ্লিষ্ট মামলায় তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর