মীমাংসা করে হামলার শিকার হলেন পুলিশ
ফেনীতে এক নারীকে উত্যক্তের অভিযোগ পেয়ে এর মীমাংসা শেষে ফেরার পথে হামলা তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে জেলার পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা পুলিশ সদস্যরা হলেন- এসআই মুন্না দে, কনস্টেবল নাজমুল ও রুহুল আমিন।
স্থানীয়রা জানান, পরশুরামের দক্ষিণ কলাপাড়ার গিনা গাজী মজুমদার বাড়ির এমাম হোসেন ফয়সাল (২৮) ও রাজীব মজুমদার (৩২) প্রতিনিয়ত প্রতিবেশী এক নারীকে নানাভাবে উত্ত্যক্ত করতো। এমন অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা বিষয়টি মীমাংসা করে আসার পথে রাজীব, ইমাম হোসেন ও ফারুকের নেতৃত্বে হামলা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়।
পরশুরাম থানার অফিসার ইনচার্জ মো. নুরুল হাকিম জানান, আহত পুলিশ সদস্যদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।












