Headline
শুক্র গ্রহে একদিন মানে এক বছর!
শুক্র আমাদের সৌরজগতের দ্বিতীয় গ্রহ। দেখতে অনেকটা পৃথিবীর মতো হলেও, এর সময়ের হিসাব একেবারেই আলাদা। শুক্র গ্রহ নিজের অক্ষে একবার ঘুরতে (একদিন সম্পূর্ণ করতে) সময় নেয় প্রায় ২৪৩ পৃথিবীর দিন, অথচ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে (এক বছর সম্পূর্ণ করতে) লাগে মাত্র ২২৫ পৃথিবীর দিন। তাই শুক্র গ্রহে একদিন এক বছরের চেয়েও বড়।
আরও মজার বিষয় হলো-শুক্র গ্রহ ঘুরে উল্টো দিকে। তাই সেখানে সূর্য ওঠে পশ্চিমে আর অস্ত যায় পূর্বে। শুক্র গ্রহ খুবই গরম। এর তাপমাত্রা এত বেশি যে সীসা পর্যন্ত গলে যাবে। তবুও আকাশে এটি খুব উজ্জ্বল দেখা যায়, তাই একে আমরা বলি “সন্ধ্যাতারা” বা “ভোরের তারা”।
এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর












