বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

জিয়া হায়দার রহমান এবং তাঁর রাজনৈতিক ও সাহিত্যিক ধারণা

Reporter Name / ১০৮ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

“Literary art requires certain positive conditions to flourish. The conditions of a healthy literary culture, precisely the conditions of a healthy political culture,” –Zia Haider Rahman
উপরের কথাগুলো বাংলা একাডেমিতে দেয়া জিয়া হায়দার রহমানের কথার একটি অংশ। এরপর তিনি একথাও বলেছেন: তবে ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রমটা নিয়ম (Rules) নয়। তাঁর ওই কথার সাথে আমার ঘোরতর দ্বিমত আছে। উন্নত বিশ্বের, অর্থাৎ অর্থনৈতিক, রাজনৈতিক বা সামাজিকভাবে সুখী দেশগুলোয় সেরা বা প্রতিভাবান লেখকের আবির্ভাবের দৃষ্টান্ত খুব কম। বরং সামাজিক ও রাজনৈতিক নিপীড়ন ও অর্থনৈতিকভাবে পশ্চাদপদ দেশগুলোতেই প্রতিভার আবির্ভাব বেশি লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথ তো ইংরেজ কর্তৃক নিপীড়িত ভারতবর্ষেই আবির্ভূত হয়েছিলেন, এমনকি নজরুল, জীবনানন্দও। ফরাসি ভাষায় ভলতের, রুশো, দেনিস দিদরো, কিংবা জার্মান ভাষায় কাফকা, কিংবা আয়ারল্যান্ডে ইয়েটস বা জেমস জয়েস কি অনুকূল রাজনৈতিক সংস্কৃতির সন্তান ছিলেন? ওই দেশগুলোয় তখন সাহিত্যিক সংস্কৃতি কতটা হেলদি ছিল সেটাও প্রশ্নসাপেক্ষ। গত শতকে লাতিন আমেরিকার যেসব দানবীয় প্রতিভার আবির্ভাব ঘটেছে, সে মেক্সিকো, পেরু, চিলে, আর্জেন্টিনা, নিকারাগুয়া যাই বলি না কেন, এই দেশগুলো রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কী এমন স্বাস্থ্যোজ্জ্বল? আমি তো বলবো, বরং উল্টো অবস্থাই বিরাজমান ছিল। লাতিন আমেরিকার প্রায় প্রত্যেকটা দেশে যে-সব একনায়ক ও তাদের নিষ্ঠুর নিপীড়নের কথা জানা যায় তা রীতিমত অবিশ্বাস্য।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর