বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস স্থগিত : চলবে অনলাইনে, বাস চলাচল বন্ধ

।।আজ সারাদিন ডেস্ক।। / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

চলমান রাজনৈতিক অস্থিরতা, আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি এবং দেশজুড়ে অগ্নিসংযোগ ও সহিংসতার পরিস্থিতির মধ্যে নিরাপত্তা সতর্কতা হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (EWU), ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (WUB) সহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ১২ ও ১৩ নভেম্বর সশরীরে ক্লাস স্থগিত রেখে অনলাইনে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

যদিও বিশ্ববিদ্যালয়গুলো আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কোনো কারণ জানায়নি, তবে এটি দেশের বর্তমান পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (EWU) গত ১১ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণে’ ১২ ও ১৩ নভেম্বর সব ক্লাস অনলাইনে করার কথা জানায়। এই সময়ে পূর্বনির্ধারিত কোনো পরীক্ষাও নেওয়া হবে না। ১৩ নভেম্বর কর্মকর্তা-কর্মচারীরা বাসা থেকে কাজ করবেন।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (WUB) ১২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ক্যাম্পাসে সব ক্লাস অনলাইনে চলবে। গতকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) আজ ১৩ নভেম্বরের সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। এছাড়া ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) তাদের বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে।

গত তিন দিনে ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির একটি বাসও রয়েছে। গতকাল রাত ও আজ ভোরে গাজীপুরের কাশিমপুর, শ্রীপুর এবং আশুলিয়ায় পার্ক করে রাখা অন্তত চারটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এছাড়াও, গত ১১ নভেম্বর ময়মনসিংহে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজনের মৃত্যু হয় এবং দুজন গুরুতর আহত হন। ঢাকা ও এর বাইরের কয়েকটি স্থানে ককটেল ও পেট্রল বোমা বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার আজ ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে ১৪ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করেছে।

এদিকে, আজ (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে। এই রায় ঘোষণাকে কেন্দ্র করেও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করা হচ্ছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর