বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

তারেক রহমানের মনোযোগ আকর্ষণ করে সোস্যাল মিডিয়ায় ড.কনক সরওয়ার এর বিবৃতি

।।বিশেষ প্রতিবেদক।। / ১২৭ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোযোগ আকর্ষণ করে খোলা চিঠি আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ বিবৃতি প্রকাশ করেছেন মিডিয়া ব্যক্তিত্ব,রাজনৈতিক বিশ্লেষক ড.কনক সরওয়ার।
সম্প্রতি তিনি তার নিজস্ব ফেসবুক পেজে নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের নাম ঘোষণা করা নিয়ে বিবৃতি দিয়েছেন এই সোশ্যাল একটিভিস্ট।যেখানে তিনি ফখরুল ইসলামের বিভিন্ন সময়ের কর্মকান্ড নিয়ে আলোচনা করেছেন এবং এস আলমের অর্থপাচার ও বিভিন্ন অপকার ম্যাচ সহযোগী হিসেবে ফখরুল ইসলামের নাম উল্লেখ করেছেন এবং এ নিয়ে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের স্থিরচিত্র পোস্ট করেছেন।উল্লেখ্য বন্যাঢ্য রাজনীতিবিদ প্রায়াত ব্যারিস্টার মওদুদ আহমেদকে নিয়ে ফখরুলের ও ঔদ্ধত্য বক্তব্যের প্রতিবাদ করেন।

লেখাটি হুবহু তুলে ধরা হলো-

নোয়াখালী-০৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপি যে ফখরুল ইসলামের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, তাতে এলাকায় বিস্ময় ছড়িয়েছে।
১৯৭৭ সালে সরকারী মুজিব কলেজে শিবিরের প্রার্থী ছিলেন তিনি। ১৯৯০ সালে যোগ দেন জামায়াতে ইসলামীতে।ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর পর ২০২১ সালে বিএনপিতে যোগ দিয়ে উপজেলা কমিটির সদস্য হন।
দীর্ঘদিন তিনি এস আলমের পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ছিলেন। এস আলমের অর্থপাচার এবং সম্পদ রক্ষায় তিনি সক্রিয়-এমন অভিযোগ বহুদিনের!
গত সেপ্টেম্বরে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের এক কর্মকর্তাকে মারধরের মামলায় তিনি আসামি। তদন্ত চলছে।
সাম্প্রতিক এক বক্তৃতায় প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদকে নিয়ে তাঁর ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যে এলাকায় ক্ষোভ ছড়িয়েছে।
দলের নিবেদিত ও যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে সাবেক জামায়াত নেতা ও এস আলমের ঘনিষ্ঠ সহযোগীকে বেছে নিতে বিএনপির কার ভালোবাসা উথলে উঠল?
এই সিদ্ধান্ত কি ভোটের মাঠে সুফল বয়ে আনবে?
জনাব তারেক রহমান, আপনার মনোযোগ আকর্ষণ করছি…!


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর