বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হত্যাচেষ্টা মামলায়

।।মোঃ তরিকুল ইসলাম।। / ১২৫ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম (এডিশনাল সিএমএম) ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আদালতের প্রসেস সার্ভার রিপন মিয়া বলেন, আসামিরা নিয়মিত আদালতে হাজিরা না দেওয়ায় বাদীপক্ষের আইনজীবী জামিন বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন।

নথি অনুযায়ী, গত ২১ জুন মীমাংসার নামে হাতিরঝিল এলাকায় এক বাসায় বাদী রিয়া মনির পরিবারকে ডাকা হয়। সেখানে হিরো আলমসহ ১০-১২ জন তাদের ওপর গালাগাল ও হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় বাদীর শরীরে আঘাত লাগে এবং তার গলার দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি হয়।

ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন। হিরো আলম পরবর্তীতে জামিন নেন, তবে নিয়মিত হাজিরা না দেওয়ায় আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর