বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

নিষিদ্ধ পলিথিন ও দূষণ নিয়ন্ত্রণে অভিযান

।।মোঃ তরিকুল ইসলাম।। / ১৪৯ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

পরিবেশ অধিদপ্তর দেশের বিভিন্ন স্থানে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে।

বগুড়া, নারায়ণগঞ্জ ও ঢাকার চকবাজার এলাকায় অভিযান চলাকালে ৬টি মামলায় মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে বাজার, দোকান ও সুপারশপ মালিকদের সতর্ক করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।

ঢাকার টিকাটুলি এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য অভিযান চালিয়ে ৬টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৬০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। হর্ন ব্যবহারের বিষয়ে চালকদের সতর্ক করা হয়।

এছাড়া খুলনা ও ঢাকার টিকাটুলি ও শ্যামলী এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে ৪টি মামলায় ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়। অভিযানে নির্মাণ সামগ্রী থেকে দূষণ সৃষ্টি হলে তা সরিয়ে ফেলতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এই ধরনের অভিযান চলমান থাকবে এবং সর্বসাধারণকে পরিবেশ সংরক্ষণে সহযোগিতা এবং আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর