বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার ইন্দুরকানীতে

।।পিরোজপুর প্রতিনিধি।। / ৬৪ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানীতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইয়াছিন হাওলাদার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রী বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ইয়াছিনসহ ৩-৪ জন যুবক ইজিবাইক থেকে জোর করে নামিয়ে ফায়ার সার্ভিস অফিসের পাশে একটি সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এতে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ইয়াছিনসহ ওই যুবকরা পালিয়ে যায়।

পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে ওই দিন রাতেই ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মনির হাওলাদারের ছেলে মো. ইয়াছিন হাওলাদার (২৪), মিজানুর রহমান শেখ ছেলে মো. নাজমুল শেখ (২০), ইয়াছিন গাজীর ছেলে মো. রাজু গাজী (২০) এবং তোফাজ্জেল আকনের ছেলে জিহাদ আকন (২২)।

পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইয়াছিন হাওলাদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা জাফর বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগীর বোন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় একজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর