বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

বাংলাদেশ পুলিশের বিশেষ সতর্কবার্তা

।।অনলাইন ডেস্ক।। / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

ওই পোস্টে বলা হয়েছে,সম্প্রতি সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে মেসেজ (বার্তা) দিয়ে অর্থ দাবি করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে।আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে মনে করার কারণ নেই।

সবার প্রতি আহ্বান জানানো হয় যাতে প্রতারকদের এ ধরনের মেসেজে সাড়া না দেওয়া হয়।

সেখানে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর