বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ভারতে জীবিত স্বামীকে মৃত বানিয়ে বীমার ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিলেন স্ত্রী

।।আজ সারাদিন ডেস্ক।। / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

ভারতে জীবিত স্বামীকে ‘মৃত’ বানিয়ে বীমা কম্পানির কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন স্ত্রী। পরে ঘটনাটি জানাজানি হলে ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, লখনউ পুলিশ এই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আনে। সন্দীপ ওয়াদকুর নামে এক ব্যক্তি ওই দম্পতির নামে থানায় অভিযোগ করেন।
তার দাবি, রবি শঙ্কর নামে এক ব্যক্তি ২০১২ সালের ডিসেম্বরে ২৫ লাখ টাকার বীমা করেছিলেন।
২০২৩ সালের ২১ এপ্রিল রবির স্ত্রী কেশরী কুমারী ওই বীমা কম্পানির কাছে দাবি করেন, ৯ এপ্রিল তার স্বামীর মৃত্যু হয়েছে। তাই স্বামীর করা বীমার ২৫ লাখ টাকা চান। প্রয়োজনীয় নথি হিসাবে রবির মৃত্যুর নিবন্ধনপত্রও জমা দেন কেশরী।তথ্য যাচাইয়ের পর তার দাবি গৃহীত হয়। টাকাও চলে যায় আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে।
তবে পরে অভ্যন্তরীণ তদন্তে জানা যায়, কেশরীর দাবি পুরোটাই অসত্য। তার স্বামী বেঁচে আছেন।তার পরেই থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর শঙ্কর এবং কেশরী দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের থানায় নিয়ে যাওয়া হয়। জেরার মুখে প্রতারণার কথা স্বীকার করেন ওই দম্পতি।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর