বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

Reporter Name / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে আব্দুল করিম (৭৬) নামেভ এক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্যের গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাগলা থানাধীন মুখী গ্রামের শাহ্ মিসকিন মাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে এক কিশোরীকে যৌন নিপীড়নের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে গ্রেফতারকৃত মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

মামলা ও থানা সূত্রে জানা গেছে, মুখী গ্রামের মৃত কেরামত আলী শেখের ছেলে আব্দুল করিম এবং একই গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে স্থানীয় বিএনপি নেতা শাহিন ফকির প্রতিবেশী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুল করিম শাহিন ফকিরের বসতঘরে প্রবেশ করে তার মাদরাসা পড়ুয়া মেয়েকে (১৬) একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। ডাক-চিৎকার শুনে শাহিন ফকিরের ছেলে শাহ্ মো. হাবিবুল্লাহ (২০) এসে তাকে আটক করে, দুই হাত পিছনে বেধে গলায় জুতার মালা পরিয়ে রাখে। পরে খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল করিমকে পুলিশের হাতে তুলে দেয়।

রাতে শাহিন ফকির থানায় গিয়ে আব্দুল করিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ সেই মামলায় তাকে গ্রেফতার দেখায়।

থানার কাস্টডিতে থাকা আব্দুল করিম অভিযোগ অস্বীকার করে বলেন, শাহিনের কাছে তার ছেলে আলম ৮-১০ বছর আগে ২০ হাজার টাকা পেত এবং জমির সীমানা নিয়ে বিরোধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

তিনি বলেন, “মঙ্গলবার দুপুরে আমি পাশের বিরুনীয়া বাজারে কৃষি ব্যাংকে গিয়েছিলাম।

ব্যাংকের কাজ শেষ করে শাহিনের বাড়ির সামনে দিয়ে আসার সময় শাহিনের ছেলে হাবিবুল্লাহ লোকজন নিয়ে আমাকে আটকে দুই হাত পিছনে বেধে গলায় জুতার মালা পরিয়ে বিকাল পর্যন্ত আটকে রাখে। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।”
তিনি আরও বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা, সাবেক সেনা সদস্য। আমার বয়স ৭৬। আমি এমন কাজ করতে পারি না।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর