সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন

Reporter Name / ১৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

।।সাদী মোঃ হিমেল।।

পিরোজপুর: আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সার্বিক সফলতা ও প্রচারণার লক্ষ্যে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টায় জেলা স্টেডিয়ামের অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, পিরোজপুর জেলা শাখা।

সংগঠনের সভাপতি রেজাউল করিম পিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন খানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, আহবায়ক কমিটির সদস্য এলিজা জামান। এছাড়া উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের মালিক, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য। টুর্নামেন্টকে প্রাণবন্ত করতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন আয়োজকরা।

আয়োজক কমিটি আরও জানায়, ভবিষ্যতে শুধু ফুটবল নয়, অন্যান্য খেলাধুলার আয়োজনও বৃহত্তর পরিসরে করার পরিকল্পনা রয়েছে তাদের।

পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজনে সবসময় পাশে থাকবে ও সার্বিক সহযোগিতা করবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর