বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

বিএনপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

।।শাহীন ফকির।। / ৯১ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আগামীকাল সোমবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।

এরা আগে দুপুর ১২টা ৩০ মিনিটে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন হবে।

রোববার (০২ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে বিএনপি। এরপর অন্যান্য আসনে ধাপে ধাপে প্রার্থীর নাম ঘোষণা করবে দলটি। সেই লক্ষ্যেই সম্প্রতি সারা দেশের তিনশ’ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির শীর্ষ নেতারা। সবমিলিয়ে প্রায় দেড় হাজারের মতো মনোনয়ন প্রত্যাশীউপস্থিত ছিলেন। এখন শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর নাম ঘোষণা করা হলেও তাদেরকে বিএনপির পার্লামেন্টারি বোর্ডের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে বলে দলের নীতিনির্ধারকরা জানান।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর