বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

মোঃনাজমুল আখতার এর গল্প “গাছকথা”

Reporter Name / ৫৩ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

এক কাপ গরম চা তোমায় আজ খাওয়াবো!
যাবে আমার সাথে? খুবই পরিচিত জায়গা, কিন্তু এই যান্ত্রিক শহরের মানুষগুলো সচরাচর এখানে একটুখানি দাঁড়িয়ে থাকতে বা একটুখানি বসতে চায় না। যান্ত্রিক জীবনের প্রতিদিনের জীবিকা অন্বেষণে হাজারো মানুষ এই পথ দিয়েই চলাচল করে।

এই খানটাতেই!
এখানে এই ইটের ইমারতে সামান্য উঁচুতে বসতে পারবে তুমি? তোমাকে চা পান করানোর সময় আমি এই গাছগুলোর সাথে একটু কথা বলে নিবো, গাছগুলোকে বলবো আজকে আমার প্রিয়তমাকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে তোমাদের কাছে নিয়ে এসেছি। প্রিয়তমাকে আজকে জানিয়ে দিবো – প্রতিদিনের অফিসের দুপুরের খাওয়ার ছুটিতে অথবা অফিস ছুটি হওয়ার পর কিংবা অফিসে যাওয়ার সময়টাতে এই পথ দিয়েই আমি পায়ে হেটে যাই – গাছগুলোর একদম পাশ ঘেষেই আমি পথ অতিক্রম করে যাই..

আমার কেমন জানি মনে হয়, গাছগুলো প্রতিদিনই আমার জন্য পথ চেয়ে নিজেকে সাঁজিয়ে বসে থাকে। তাদের হাজারো না বলা কথা আমাকে যেন চুপিচুপি কানে কানে বলতে চায়, বলতে চায় আমি যেন ক্ষণিক সময়ের জন্য হলেও তাকে স্পর্শ করে যাই – যেন জীবনের পূর্ণতায় আমার হাতের স্পর্শ তারা পেতে চায়।

প্রিয়তমা –
আজকে তোমাকে নিয়ে একটু সময় এই গাছগুলোর একদম পাশে বসে দু’জনে গরম দু;কাপ চা উশ্ উশ্ শব্দে কাপের পিরিচে ডেলে শব্দ করে চা পান করবো। এখানে ভ্রাম্যমান চায়ের দোকান বিকাল হতেই বসে, মাঝে মধ্যেই আমি এখানটাই দাঁড়িয়ে মামার দোকান হতে চা পান করি – আর তাই তো চা ওয়ালা মামা আমাকে দেখলেই চা বানাবো কিনা বলতে থাকে..

প্রায়ই আমি এখানে একা একা বসে গাছগুলোর সাথে সময় কাটাই। আসলে গাছগুলো পৃথিবীর মানুষদের খুবই ভালোবাসতে চায়, মানুষের খুব কাছে আসতে চায়, মানুষের সুখে দুঃখের অংশীদার হতে চায়। কিন্তু মানুষ দিনকে দিন পৃথিবী হতে গাছপালাকে উজাড় করে ফেলছে, প্রকৃতির নিকট এসে মানুষ যে একটু প্রশান্তি খুঁজে নিবে সেটাও আজ হারিয়ে যাচ্ছে।

প্রিয়তমা –
তোমার হয়তো হাজারো অভিযোগ আমাকে নিয়ে!
আজকে একটুখানি সময় দাও, এক কাপ গরম চা তোমাকে নিয়ে এই খানটাইতে দাঁড়িয়ে পান করবো। গাছগুলো তোমাকে আজ বলবে – কিভাবে অতি অল্পতেও যে সুখী হওয়া যায়, আজ তারা বলবে একটু খানি ভালোবাসার পরশেও যে বেঁচে থাকা যায়..

প্রিয়তমা আমার –
আজ তোমাকে একটি চারা গাছ উপহার দিতে চাই। যে গাছটিকে তুমি তোমার মনের আঙ্গীনায় লাগাবে, একদিন নিশ্চয়ই তুমি দেখবে এই গাছটিই হয়তো তোমার পড়ন্ত বেলায় চরম একাকিত্বের সময়ে পরম সঙ্গী হয়ে ছায়া হয়ে পাশে দাঁড়িয়ে থাকবে..

লেখক- গল্পকার,সাহিত্যিক


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর