বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

অন্তঃসত্ত্বা ক্যাটারিনার গোপনে ছবি তোলা নিয়ে খেপেছেন সোনাক্ষী

Reporter Name / ৫৬ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় একান্ত সময় কাটাচ্ছিলেন ক্যাটরিনা কাইফ।সেখানেই গোপনে ক্যামেরাবন্দি করা হয়েছে তাকে এবং ফাঁস হতেই শুক্রবার সকাল থেকে অন্তর্জালে তোলপাড়! আর তাতেই ক্ষিপ্ত হয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। শুধু তাই নয়, ‘হবু মা’য়ের গোপনীয়তা ভেঙ্গে ছবি তোলায় বেজায় খেপেছেন আরেক অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

কিন্তু প্রশ্ন উঠেছে, কে বা কারা এই ধৃষ্টতা দেখালেন? বলিউড মাধ্যম সূত্রে খবর, এর নেপথ্যে ভারতের জাতীয় স্তরের জনপ্রিয় এক পোর্টাল।

এহেন ‘গোপনীয়তা ভঙ্গে’র কীর্তি তাদেরই।
আর সেই পোর্টালে অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফের একান্তে সময় কাটানোর মুহূর্ত পোস্ট হতেই নেটপাড়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সেই ছবি। তবে অন্তঃসত্ত্বা অভিনেত্রী এখনো পর্যন্ত নিজ মুখে কিছু না বললেও সোনাক্ষী সিনহাই তার হয়ে প্রতিবাদে গর্জে উঠলেন।

ছবিশিকারিদের ‘সবক’ শেখাতে শত্রুঘ্নকন্যার মন্তব্য, “আপনাদের সমস্যাটা কোথায়? একজন নারীর অনুমতি ছাড়া তার নিজের বাড়িতেই তাকে গোপনে ক্যামেরাবন্দি করছেন এবং সেই ছবি নিজেদের পোর্টালে পাবলিশ করছেন, আপনারা তো অপরাধীর চেয়ে কোনও অংশে কম নন। ছি, লজ্জাজনক!”
সোনাক্ষীর মন্তব্যে সায় দিয়ে ক্যাটরিনার অনুরাগীদের দাবি, ‘পুলিশি পদক্ষেপ নেওয়া হোক এদের বিরুদ্ধে।’ কারও প্রশ্ন, ‘কোথায় গোপনীয়তা? এটা ওর বাড়ি, তবুও কেন এই ছবি তোলা হলো?’ আরেকজনের মন্তব্য, ‘গোপনীয়তা ভঙ্গ বলে একটা শব্দ রয়েছে, জানেন তো? অন্তত নিজেদের বাড়িতে ওদের একা ছাড়ুন।’

উল্লেখ্য, আগামী নভেম্বর মাসে ভিকি-ক্যাটরিনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা! তার প্রাক্কালে এমন ঘটনায় বিরক্ত বলি সেলেবরা।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর