বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

শীর্ষ ছিনতাইকারী ‘পাঁয়তারা শাহীন’ অস্ত্রসহ মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

।।মোঃ তরিকুল ইসলাম।। / ৬৫ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর থেকে শীর্ষ ছিনতাইকারী ‘পাঁয়তারা শাহীন’ (২৫)–কে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজ সারাদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দেশি অস্ত্র নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহীন ওই এলাকায় অবস্থান করছিল। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এসআই নাজমুল আরও বলেন, শাহীনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তার নামে আরও কয়েকটি মামলার ওয়ারেন্টও আছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর