বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

রাজধানীর লালবাগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমান আদালত পরিচালনা;২ লাখ টাকা জরিমানা

Reporter Name / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

রাজধানীর লালবাগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ও ২ লাখ টাকা নগদ জরিমানা আদায় করেন।
বুধবার (২৯ আগস্ট)নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন এর উপস্থিতিতে নজরুল ফুড প্রোডাক্টস (চানাচুর উৎপাদন কারখানা), ৩০/৬/এ, দেবিদাস ঘাট লেন, লালবাগ, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে কারখানাটি অত্যন্ত নোংরা এবং অপরিচ্ছন্ন অর্থাৎ মেঝে, জানালা, দরজা ও তৈজসপত্রে ময়লা জমা অবস্থায় পাওয়া যায়; কারখানায় কর্মরত খাদ্য কর্মীদের কোন প্রকার স্বাস্থ্য উপকরণ যেমন এপ্রোন ও গ্লাবস ব্যবহার করতে দেখা যায় নি এবং উৎপাদনস্থলে কর্মচারীদের পোশাক ঝুলিয়ে রাখতে দেখা যায়; লেবেলবিহীন রঙ ব্যবহার করে চানাচুর প্রস্তুত করতে দেখা যায়।স্টোরে হাইড্রোজ সংরক্ষণ এবং ব্যবহার করতে দেখা যায়; এছাড়াও হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স, বিএসটিআই সনদ, পরিবেশ ছাড়পত্র, কারখানা লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল প্রমাণক ও পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ার অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদখাদ্য আইন, ২০১৩ মোতাবেক ২,০০,০০০/- অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে মো: নাজমুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শ , মো: মিজানুর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত থাকেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর