বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

শরীয়তপুর সদর উপজেলায় আব্দুর রহিম সরদার নামে কুয়েত প্রবাসীর বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার মধ্য চরোসন্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর মা হেলেনা বেগম বাদী হয়ে পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী জানান, দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর সদর উপজেলার মধ্য চরোসন্দি গ্রামের মৃত ছমেদ আলী সরদারের ছেলে কুয়েত প্রবাসী আব্দুর রহিম সরদারের সঙ্গে দক্ষিণ চরোসন্দি গ্রামের সাহেব আলী মোল্লার ছেলে নাসির মোল্লার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে নাসির মোল্লার নেতৃত্বে ৩০/৪০ জন অজ্ঞাত লোক দেশীয় অস্ত্রশস্ত্র বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সীমানা প্রাচীর, টিনের ঘরের বেড়া এবং গাছ কুপিয়ে কেটে ফেলে। এতে প্রায় এক লাখ টাকায় ক্ষয়ক্ষতি হয়। এসময় বাঁধা দিয়ে রহিম সরদারের মা হেলেনা বেগম ও স্ত্রী পারভীন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় হেলেনা বেগম বাদী হয়ে পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে ভুক্তভোগী পারভীন বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন। সে সুযোগে আমাদের জমি দখলের উদ্দেশ্য নাসির মোল্লার নেতৃত্বে ৩০/৪০ জন অজ্ঞাত লোক আমাদের বাড়িঘরে অতর্কিত হামলা করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সীমানা প্রাচীর, টিনের ঘরের বেড়া এবং গাছ কুপিয়ে কেটে ফেলে। এতে প্রায় এক লাখ টাকায় ক্ষয়ক্ষতি হয়। এসময় বাঁধা দিয়ে আমি ও আমার শাশুড়ী আহত হয়। আমরা এর বিচার চাই।

আর হেলেনা বেগম বলেন, আমার ছেলে প্রবাসে থাকে। বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। সেই সুযোগে নাসির মোল্লা লোকজনসহ রামদা, ছেন দা, লাঠিসোটা নিয়ে আমার বাড়ি দখল করতে আসে। আমাদের বাড়িঘর ভাঙচুর করছে, গাছ কেটে ফেলছে। আমাদের ওপর কোপ ছাড়ছে। আমরা এর বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

পালং মডেল থানার ওসি মোঃহেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর