বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পাঁচ বছর কারাগারে থাকার পর মুক্তি পেয়ে ১১ জনকে পিটিয়ে জখম করেছে যুবক

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি হত্যা মামলায় প্রায় পাঁচ বছর কারাগারে থাকার পর জামিনে এসে এলাকার ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম করেছেন এক যুবক। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (২৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার বড়হিত ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হামলাকারী যুবক আব্দুল বাতেন (২৩) ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

ঘটনার পর স্থানীয়রা তাকে গাছের সঙ্গে শিকল ও রশি দিয়ে বেঁধে রাখে। পরে সোমবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্র জানায়, বাতেন প্রায় পাঁচ বছর আগে ময়মনসিংহে এক ইজিবাইকচালককে হত্যা করে গাড়িটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় গ্রেপ্তার হয়ে সে দীর্ঘদিন কারাগারে ছিল। দুই মাস আগে জামিনে বাড়িতে ফেরার পর তার আচরণ স্বাভাবিকই ছিল। কিন্তু রবিবার রাত ৩টার দিকে হঠাৎ করে সে চাচাতো বোন সুরাইয়ার ঘরের দরজা ভেঙে ঢুকে তাকে রড দিয়ে পেটাতে শুরু করে। সুরাইয়ার চিৎকারে তার বাবা ও প্রতিবেশীরা ছুটে এলে বাতেন তাদেরও পিটিয়ে জখম করে।
আহতরা হলেন— শহিদুল্লাহ ফকির (৬০), রমজান আলী (৬৫), লিটন মিয়া (৪৫), লিটনের মা জহুরা খাতুন (৭০), হোসেন আলী (৬০), হোসেনের মেয়ে সুরাইয়া খাতুন (১৫), শমলা খাতুন (৫৫), মতিন ডাক্তার (৬৫) ও নজরুল ইসলাম (৫০) প্রমুখ।

আহতদের মধ্যে শহিদুল্লাহ ফকিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। এছাড়া হোসেন আলী, সুরাইয়া, জহুরা খাতুন ও রমজান আলী বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর এলাকাবাসী বাতেনকে আটক করে আমগাছের সঙ্গে শিকল ও রশি দিয়ে বেঁধে তালা মেরে রাখে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাতেন বলেন, ‘এরা সমাজটাকে নষ্ট করে দিয়েছে। আমি সমাজের ভালোর জন্যই এই কাজ করেছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মোতালেব বলেন, ‘বাতেন মানসিকভাবে বিপর্যস্ত কিনা নিশ্চিত নই। তবে সে যে কাজ করেছে তা অত্যন্ত মর্মান্তিক। এখন এলাকাবাসী যেভাবে সিদ্ধান্ত নেবে, আমি তাদের পাশে থাকব।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাতেনকে উদ্ধার করে নিয়ে আসে। তাকে স্থানীয়রা মারধরও করেছে। বর্তমানে তাকে ময়মনসিংহের মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। তার মানসিক অবস্থা উন্নত হলে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর