বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক মারাত্মক দগ্ধ

Reporter Name / ১০৮ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে ছয়জন শ্রমিক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
জানা যায় নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় একটি কারখানায় আজ রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নিচতলায় অবস্থিত বয়লার রুমে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাঁদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও নুর মোহাম্মদ (৩৫)।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান,সকালে বয়লার রুমে কাজ চলার সময় হঠাৎ গ্যাস লাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে রুমজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে ছয় শ্রমিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। সহকর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার
শাওন বিন রহমান বলেন,দগ্ধ ছয়জনকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সবার অবস্থাই গুরুতর। কার কত শতাংশ পুড়েছে তা প্রাথমিক চিকিৎসা শেষে নির্ধারণ করা যাবে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর