বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ব্র্যাক ইউনিভার্সিটি প্রো ভাইস-চ্যান্সেলর হয়েছেন প্রফেসর আরশাদ মাহমুদ

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ব্র্যাক ইউনিভার্সিটি প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরীকে প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে। ২০ অক্টোবর ২০২৫ থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে।

প্রফেসর চৌধুরী বর্তমানে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সাল থেকে এই দুই গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গুণগত মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।

দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা, গবেষণা ও একাডেমিক প্রশাসনে প্রফেসর চৌধুরীর অবদান অত্যন্ত প্রশংসনীয়। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতায় সক্রিয় ভূমিকা রেখেছেন।

তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি অর্জন করেন। এ ছাড়াও তিনি রাইট স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।

প্রফেসর চৌধুরী যুক্তরাষ্ট্রে ১৫টি পেটেন্টের সহ-উদ্ভাবক এবং ৯৫টিরও বেশি পিয়ার-রিভিউড গবেষণা প্রবন্ধের লেখক ও উপস্থাপক। তার গবেষণাকর্ম আন্তর্জাতিক জার্নাল ও সম্মেলনে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে থাকে।

তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৈজ্ঞানিক সাময়িকী IEEE Photonics Technology Letters, Journal of Lightwave Technology এবং OSA Journal of Optical Communications and Networking-এর রিভিউয়ার হিসেবেও দায়িত্ব পালন করে যাচ্ছেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর