বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক নুরুল হক শিপুর বিরুদ্ধে সিলেটে হয়রানিমূলক জিডির নিন্দা ও প্রতিবাদ

।।বিশেষ প্রতিনিধি।। / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সম্প্রতি বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্যে নিবন্ধিত জনপ্রিয় অনলাইন রানার টিভির রিপোর্টার, দৈনিক আমাদের সময়ের সাবেক সিলেট জেলা প্রতিনিধি, আলোচিত ক্রাইম
রিপোর্টার নুরুল হক শিপুর বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মিথ্যা ভিত্তিহীন সাধারণ ডায়েরি করে সামাজিকভাবে মানক্ষু্ন্ন ও মানসিক হয়রানির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন-বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।

বুধবার (২২ অক্টোবর) সকালে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, সাংবাদিকেরা সঠিক তথ্য উপাত্ত ছাড়া কখনো কোনো নিউজ করেন না। নুরুল হক শিপু দীর্ঘদিন থেকে সুনামের সাথে সিলেটে সাংবাদিকতা করেছেন। তিনি দীর্ঘদিন দৈনিক আমাদের সময়ের সিলেট জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
এছাড়াও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্য যাওয়ার আগ পর্যন্ত সিলেটের অনেক চাঞ্চল্যকর ঘটনার প্রতিবেদন করে দেশব্যাপি আলোচিত
হয়েছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক শিপু প্রায় সাড়ে তিন বছর যাবৎ যুক্তরাজ্যে নিবন্ধিত জনপ্রিয় অনলাইন রানার টিভির রিপোর্টার হিসেবে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি সঠিক তথ্য ও উপাত্তের ওপর ভিত্তি করে হুমায়ুন কবির নামে এক বৃটিশ
বাংলাদেশীর জমি দখলের নিউজ রানার টিভিতে প্রচার করেন। এতে সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি রিয়াসাত আজিম আদনান ক্ষুদ্ধ হয়ে সাংবাদিক নুরুল হক শিপু সহ ৩ জনের নামে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।

বিপিজেএফ এর সাধারণ সম্পাদক মোঃরোমান আকন্দ বলেন,আমরা একজন পেশাদার সাহসী সাংবাদিককে হয়রানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এ
ঘটনার সুষ্ঠু সমাধান না হয়,তাহলে বাংলাদেশের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর