বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরের কালিগঙ্গা নদীতে এক কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী নৌকা বাইচ

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

শ্যামা পূজা উপলক্ষে পিরোজপুরের নাজিরপুরের শাঁখারীকাঠী ইউনিয়নের কালিগঙ্গা নদীতে এক কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২২অক্টোবর) বিকেলে শাঁখারীকাঠী সর্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরের আয়োজনে কালিগঙ্গা নদীতে শাঁখারীকাঠী বাজার এর পাশ থেকে এক কিলোমিটার ব্যাপী নৌকা বাইচ দেখতে উৎসবমূখর পরিবেশে কয়েক হাজার লোক নদীর দু-পাশে ভীড় জমায়।

শ্যামা পূজা উপলক্ষে গ্রামীন ঐতিহ্য নৌকা বাইচ দেখতে বিভিন্ন গ্রাম থেকে কায়েক হাজার দর্শনার্থী কালিগঙ্গা নদীতে ট্রলার নিয়ে ভ্রমন করেন এবং নদীর দু-পাশে ভীড় জমায়।

নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার, শাঁখারীকাঠী সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি অনুপ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক গৌতম হালদার, শাঁখারীকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম রেজাউল করিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান।

নৌকা বাইচ অনুষ্ঠানে ৮টি বাইচের নৌকা অংশগ্রহন করে। পাশাপাশি শতাধিক ট্রলার নৌকা নিয়ে কয়েকশত দর্শনার্থীরা নদীতে বাইচের নৌকার সাথে অংশগ্রহন করেন। এসময় কালিগঙ্গা নদী ও এর দুপাড়ে উৎসবমূখর পরিবেশ বিরাজ করে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেনো এক ভিন্ন উৎসবে মিলিত হয়।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর