বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বৃত্তি দিলো‘ডাক দিয়ে যাই ’

Reporter Name / ৪৭ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

‎অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বৃত্তি প্রদান করেছে উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’। বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঞা জনি। তিনি চারজন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন। প্রত্যেক শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই-এর ডিরেক্টর মোহাম্মদ তাজুল ইসলাম খান, মানবসম্পদ বিভাগের কো-অর্ডিনেটর আসাদুল হকসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

‎বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। অনেক মেধাবী শিক্ষার্থী অর্থনৈতিক কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়। এই বৃত্তি কার্যক্রমের মাধ্যমে তাদের সেই পথ সহজ করা সম্ভব হবে।

‎‘ডাক দিয়ে যাই’ কর্তৃপক্ষ জানায়, শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং সামাজিক উন্নয়নের অন্যতম চাবিকাঠি। তাই অসচ্ছল পরিবারের সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার শেষ হওয়া পর্যন্ত প্রতি তিন মাস অন্তর ১৫ হাজার টাকা করে প্রদান করা হবে।

‎উল্লেখ্য, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ-এমএফআই) সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে এই বৃত্তি প্রদান করে আসছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর