বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

বিমানবন্দরে অগ্নিকাণ্ড;মূলত রাস্তার দিক থেকে পানি ছিটাতে দেরি হয় প্রায় ২৫ মিনিট

Reporter Name / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নেভাতে গাফিলতির অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শীরা।যদিও কর্তৃপক্ষের দ্বাবী,৩০ সেকেন্ডের মধ্যে নির্বাপণের কাজ শুরু হয়। কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে, রাস্তার দিক থেকে আগুনে পানি ছিটানো শুরু করতে দেরি হয় প্রায় ২৫ মিনিট।প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভিডিও ও লাইভ ফুটেজ বিশ্লেষণ করে এমন প্রমাণ মিলেছে।
সিগারেট বিক্রেতা মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিয়মিত বসেন ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার ইউনিট ভবনের রাস্তার ঠিক উল্টো দিকে কোনায়। শনিবার যখন আগুন লাগে, তখন সেখানেই ছোট্ট দোকানে ছিলেন তরিকুল। জানান, দুইটা ২৫ মিনিটে ধোঁয়া দেখা যায়। বলেন, চুলা জ্বললে যেমন ধোঁয়া দেখা যায়, তেমন ধোঁয়া দেখি। এরপরই একটু বেশি ধোঁয়া দেখা যায়। ভেতরে ফায়ার সার্ভিসের আওয়াজও শুনি। কিন্তু ১০ মিনিট পর দেখি অন্য একটা ফায়ার সার্ভিসের গাড়ি পানির পাইপ সেট না করে এদিক-ওদিক দৌড়াদৌড়ি করছে।
একজন পরিচ্ছন্নতা কর্মী জানান,শনিবার আগুন লাগার সময় উপস্থিত ছিলেন কার্গো ভিলেজে। তিনি জানান, আট নম্বর গেট দিয়ে একটি ফায়ার সার্ভিসের গাড়ি বের হয়ে আসে কুরিয়ার ভবনের সামনের রাস্তায়। চেষ্টা সত্ত্বেও আগুনে পানি দিতে অনেক সময় নষ্ট হয়।
বলেন,ফায়ার সার্ভিসে খবর দেওয়ার ১০ মিনিট পর দেখি আট নম্বর গেট দিয়ে একটি গাড়ি বের হচ্ছে। হয়তো তারা আগেই ঢুকেছিলো, আমি হয়তো দেখি নাই। তার গেট খোলা চেষ্টা করেও পারিনি। পরে কুরিয়ারের দিকে গেট ভেঙে সেদিক দিয়ে পানির পাইপ নেয়। পর তিন নম্বর গেট ভেঙে পানির পাইপ নেওয়ার চেষ্টা করে।
আগুন যখন বাড়ছিলো, তখন সেখানে উপস্থিত অনেকেই ফেসবুকে লাইভ করেন। একাত্তর দুটি ফুটেজ বিশ্লেষণ করে। একটি ভিডিও সাড়ে ১৭ মিনিটের, আরেকটি ১১ মিনিট। দুটি ভিডিওতেই একটি হলুদ রঙের আগুন নেভানোর গাড়ি কুরিয়ার ভবনের সামনে আসতে দেখা যায়।
আরেক প্রত্যক্ষদর্শী সিঅ্যান্ডএফ কর্মী মাহবুবুর রহমান জানান, তিনি দেড়টা পর্যন্ত কাজ করেন কার্গো ভিলেজের কুরিয়ার ইউনিটের ভেতরে। এরপর যান কাস্টমস হাউসে। আগুন লাগার খবর শুনে ছুটে যান সেখানে। এরপর ভিডিও করেন। তিনি যখন ভিডিও রেকর্ড করেন, তখন মোবাইলে সময় ছিল দুইটা ৩৮ মিনিটি। তারভিডিতেও হলুদ রঙের ফায়ার সার্ভিসের গাড়িটি দেখা যায়।
দৈনিক আজ সারাদিনের বিশেষ প্রতিনিধি শেখ মোহাম্মদ আরিফ অন্য একটি রিপোর্ট সংগ্রহের জন্য ওই এলাকায় অবস্থান করছিলেন।হঠাৎ আগুনের সব আগুন আগুন শব্দ পেয়ে তিনি দ্রুত ছুটে যান ও মোবাইলে ভিডিও ধারণ করেন।ভিডিওটি আজ সারাদিনের পেজে আপলোড দেয়া আছে।ওই ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায় হঠাৎ করে আগুনের কালো ধোঁয়া চতুর্দিক থেকে বাড়তে থাকে।
গত রোববার বাণিজ্য উপদেষ্টা জানান,ফায়ার সার্ভিস আসতে ১০/১২ মিনিট সময় লেগেছে। কিন্তু তাকে সংশোধন করেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। পরে উপদেষ্টা জানান, ৩০ সেকেন্ডের মধ্যে আগুন নেভানোর কাজ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের দ্বাবি,ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দ্বিতীয় ইউনিট আসতে আরও সময় নেয়।তারা এও জানান কর্তৃপক্ষ মালামাল বের করার অনুমতি দিলে, অনেক পণ্য রক্ষা করা সম্ভব হতো।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর