Headline
০৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ায় নয়জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে রয়েছেন দুইজন সিনিয়র সচিব ও সাতজন সচিব।
আজ সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের অবসরের সিদ্ধান্ত জানানো হয়।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান এবং সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম।
তারা সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্বে ছিলেন। বিভিন্ন সময়ে তারা ওএসডি হন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে অবসর প্রদান করা প্রয়োজন বিবেচনায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী অবসর দেওয়া হলো।
এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর












