বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততার আহ্বান

Reporter Name / ৯১ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি:

‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার ০৬ নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের কুমিরমারা আবাসন প্রকল্পে এ সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের মতামত ও অংশগ্রহণের মাধ্যমেই বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে।

‎সভায় সভাপতিত্ব করেন ৬নং শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেমায়েত উদ্দীন বেপারী এবং সঞ্চালনা করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার ভুট্টো।
‎এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, শারিকতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মোরশেদ কামালসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর