বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক মতবিনিময় সভা

Reporter Name / ২১৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

।।পিরোজপুর প্রতিনিধি।।

পিরোজপুরে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক এক মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুর সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নান, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজীজী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের। এসময় মাধ্যমিক স্কুলের শিক্ষক ও মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসার পিন্সিপাল ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান সকলকে সর্বজনীন পেনশন স্কীমের আওতায় নিজেদের অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানান। তিনি বলেন সরকারের এই স্কীমে টাকা রাখা শতভাগ নিরাপদ। যেখানে বে-সরকারি প্রতিষ্ঠানে সঞ্চয় রেখে কিছু মানুষ প্রতারনার কারণে সর্বশান্ত হচ্ছেন সেখানে এই স্কীমটি আপনাকে শতভাগ নিরাপত্তা দিবে। আপনারা জানেন বৃদ্ধ বয়সে অনেকের আর্থিক সমস্যা থাকে। এই পেনশন স্কীমে টাকা রেখে আপনি শেষ জীবনে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত থাকতে পারবেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর