বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

অনিয়ম দূর করে শিক্ষার্থী বান্ধব শিক্ষাঙ্গন গড়ে তুলতে হবে —-কেন্দ্রীয় শিবির সভাপতি

Reporter Name / ৮৯ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

সোমবার (২০ অক্টোবর) বেলা ১২টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ ও অনার্স প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন- বিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে সিলেবাসের পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করতে হবে। লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। অধ্যবসায়, গবেষণার পাশাপাশি গুরুত্ব অনুধাবন করে খেলাধুলা, সুস্হ সংস্কৃতি চর্চা এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। এটি সামগ্রিক মেধা বিকাশে সহায়ক শক্তি। যে-কোনো প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকা এবং সিনিয়রদের সহযোগিতা নিতে হবে। আত্মনির্ভরশীল মর্যাদাপূর্ন রাষ্ট্রগঠনের পূর্ব শর্ত হচ্ছে দক্ষ, যোগ্য, নৈতিক গুণসম্পন্ন মানবসম্পদ। আত্মমর্যাদাবান মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সবার আগে ক্যারিয়ার গঠনে মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন – পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের
গৌরবময় ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে জাতির সামনে যোগ্যতা ও সুনামের সাথে তুলে ধরতে হবে। মহান আল্লাহর অসীম রহমতে দেশের সর্বোচ্চ বিশ্বিবদ্যালয়গুলোর শিক্ষার্থীরা আস্থা রেখে তাদের নেতৃত্ব শিবিরের উপর ন্যস্ত করেছে। তাদের সেই বিশ্বাস শিবির সর্বোচ্চ যোগ্যতা, সততা ও দ্বায়িত্বশীলতার সাথে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। শিবিরের মহিমান্বিত দাওয়াতী কাজ প্রত্যেক শিক্ষার্থীর কাছে পৌঁছে দেয়া হবে। মেধা বিকাশে শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক পরিমন্ডলে যোগাযোগ তৈরির কাজে আমরা সহযোগিতা করবো।

শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল প্রকার অনিয়ম, দুর্নীতি, সিট বানিজ্য, বড় ভাই কালচার, অপসংস্কৃতি, বিভিন্ন ধরনের অত্যাচার, শারীরিক ও মানসিক নির্যাতন, র‍্যাগিং, এবং যৌন হয়রানি বন্ধে শিবির প্রতিশ্রুতিবদ্ধ।

শিক্ষাঙ্গন থেকে সকল অনিয়ম দুর করে মেধাবী শিক্ষার্থী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ছাত্রীদের জন্য বোনের মর্যাদায় সর্বোচ্চ নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এ-ব্যাপারে সকল শিক্ষার্থীর সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।

ক্যারিয়ার গড়ার কোন বিকল্প নেই। সকল শিক্ষার্থীকে পিতা-মাতার প্রত্যাশা ও স্বপ্ন পুরনে কাজ করতে হবে। আমরা কাউকে শিবিরে যোগদানের দাওয়াত দিচ্ছি না। শিবিরের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচী এবং আদর্শ সম্পর্কে জানার অনুরোধ করছি।

সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি রাকিব মাহমুদ এর সভাপতিত্বে ও
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সেক্রটারী রেদোয়ানুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি,সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ শফিউল্লাহ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)এর যুগ্ম সাধারন সম্পাদক ফেরদৌস আল হাসান,

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়,উপাধ্যক্ষ প্রফেসর ইলিয়াস ব্যাপারী,সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ ও শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সিকদার,প্রভাষক, ইংরেজি বিভাগ মোঃ হাবিবুল্লাহ হাওলাদার,প্রভাষক, বাংলা বিভাগ সানাউল্লাহ,প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ নুপুর রানী মজুমদার।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পিরোজপুর জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ জহিরুল হক,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ ইমরান হোসেন,সেক্রটারী মোঃ মিজানুর রহমান ও পিরোজপুর জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর