বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে আগুন

Reporter Name / ৮০ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ঢাকার ধামরাইয়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার সন্ধ্যায় ফ্যাক্টরির ৯ নম্বর বিল্ডিংয়ের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে আগুনে আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা হবে।

ধামরাই ফায়ার স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাদের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর