বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরের ব্রাক অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান

Reporter Name / ৭৭ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মোঃশাহিন ফকির :
‎সোমবার(১৩ আগষ্ট)সকালে পিরোজপুর ব্র্যাক অফিস পরিদর্শন করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ  আশরাফুল আলম খান, এ সময় উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।
‎জেলা প্রশাসক পিরোজপুর ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম বিষয়ে অবহিত হোন এবং সপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে বাল্য বিবাহ গ্র্যাজুয়েটদের সনদ বিতরণ করেন।
‎তিনি তার বক্তব্যে ব্র্যাকের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ব্যতিক্রমী গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
‎উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্র্যাক রেগুলেটরি অ্যাফেয়ার্স এর ডিভিশনাল ম্যানেজার  বিভাষ চন্দ্র তরফদার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ হাসিবুল ইসলাম।
‎এছাড়া উক্ত কর্মসূচিতে ব্র্যাক রিজিওনাল অফিসের বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
‎উল্লেখ্য ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সহায়তা কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলায় ৭০ টি দলে ১৭৫০ জন ১৩-১৭ বছরের কিশোরীদের নিয়ে সপ্নসারথি দল গঠন করেছে, যারা নিজেরা সপ্ননিয়ে নিজেদের গন্তব্যে এগিয়ে যাবে একই সাথে বাল্য বিবাহ প্রতিরোধ করে সুস্থ্য সমাজ গঠণে ভূমিকা রাখবে। উক্ত অনুষ্ঠানে ৩২ জন সপ্নসারথিকে বাল্য বিবাহ গ্র্যাজুয়েশন সনদ প্রদান করা হয় এবং এ বছর জেলায় ২১১ জনকে উক্ত সনদ প্রদান করা হবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর