বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

খুলনায় লটারির মাধ্যমে ১৫ জন এসি ল্যান্ডের পদায়ন;নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ

এম জালাল উদ্দীন / ৫৭ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

খুলনায় তদবির ও বিভিন্ন পর্যায়ের সুপারিশ এড়াতে লটারির মাধ্যমে ১৫ জন সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডের পদায়ন করেছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। রবিবার (১২ অক্টোবর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসি ল্যান্ডরা নিজ হাতে কর্মস্থলের নাম নির্ধারণ করেন।

প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। এর আগে তিনি একই পদ্ধতিতে ২১ জন সার্ভেয়ারের বদলি লটারির মাধ্যমে নির্ধারণ করে প্রশংসা কুড়িয়েছিলেন।
খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ফিরোজ সরকার প্রশাসনিক সিন্ডিকেট ভেঙে কার্যকর প্রশাসন গড়ে তুলতে একের পর এক ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছেন। তার এসব উদ্যোগে খুলনার মাঠ প্রশাসনে নতুন উদ্দীপনা ও গতিশীলতা ফিরেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

পদায়ন ও বদলিতে স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া এ পদক্ষেপের সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্যসচিব রাফিউল ইসলাম টুটুল।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর