বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত

Reporter Name / ২৪৬ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

দেশব্যাপী জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পিরোজপুরের কাউখালী উপজেলার ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট বরিশাল বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম হেদায়েত।
শিয়ালকাঠি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ কাওসার জোমাদ্দার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি শিকদার, পিরোজপুর সদর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মিরাজ তালুকদার সহ উপজেলা ও ইউনিয়নের সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, রাজনীতির নামে বিশৃঙ্খলা সৃষ্টি নয়, বরং নৈতিকতা, শান্তি ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠাই জাকের পার্টির মূল লক্ষ্য। বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং দেশের চলমান স্থিতিশীলতা বজায় রাখতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৪১ দিনব্যাপী দেশের সকল ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা চলমান রয়েছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর