নিরাপদ জীবন গড়তে নিজের প্রতি যত্নশীল হতে হবে;নিজেকে ভালবাসতে হবে
চলছে অক্টোবর মাস।এ মাসের দুটি গুরুত্বপূর্ণ দিবস পালিত হলো নানা আয়োজনে একটি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস যা ১০ অক্টোবর পালিত হয়েছে। আরেকটি আজ ১২(অক্টোবর) বিশ্ব আর্থ্রাইটিস দিবস। নানা আয়োজনে সারা বিশ্বব্যাপী পালিত হয়েছে দিনটি।
প্রতিবছর ১২ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব আর্থ্রাইটিস দিবস। দিবসটির মূল উদ্দেশ্য হলো জনগণের মধ্যে আর্থ্রাইটিস বা বাতরোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণকে উৎসাহিত করা এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক সহমর্মিতা গড়ে তোলা।
আর্থসাইটিস বা বাত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর থেকে প্রতিকারের উপায় সম্পর্কে প্রতিটি মানুষেরই জানা উচিত বলে ব্যক্ত করেন চিকিৎসক ব্যাক্তিবর্গ।যেকোনো রোগের সম্পর্কে রোগের শুরু থেকে এর প্রতিকার জানলে অনেক বড় বিপদ থেকে এমনকি সম্ভাব্য ভোগান্তি থেকে বেঁচে নিরাপদ জীবন গড়া যায়। আমাদের প্রতিটি মানুষেরই চাওয়া একটি সুস্থ সুন্দর নিরাপদ জীবন।আর সেক্ষেত্রে যেকোনো রোগের শরীরে বাসা বাঁধার আগে এর থেকে পরিত্রাণের উপায় জেনে কিছু নিয়মের মাধ্যমে জীবনকে গুছিয়ে নেয়া সম্ভব।মূলত সুশৃংখল ও সচেতন মন মানসিকতা আমাদের শারীরিক ও মানসিক নানা সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
নিরাপদ থাকতে হলে অবশ্যই জীবনকে ভালবাসতে হবে সবার আগে ব্যক্তিকে তাকে নিজেকে প্রাধান্য দিতে হবে।
সুতারং আজ থেকে শুরু হোক→
নতুন একটি জীবন সূত্র “Care The Life-Care Myself”.
লেখক-
প্রতিষ্ঠাতা
নিরাপদ জীবন গড়ি.(Let’s Build A Safe Life.)












