বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

মাসরুর আরেফিন এর ৫৬

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

গতকাল আমার জন্মদিন গেলো। ৫৬-য় শরীর রাখলাম। আজকাল ফেসবুকে আমি আগের মতো অ্যাকটিভ না, একদম না; তাই ‘শুভ জন্মদিন‘ এবার যথেষ্টই কম পেলাম বটে। সবই এখন কী রকম অ্যালগরিদম-নির্ভর এক ডাটার পৃথিবী, যেখানে মানুষের আচরণ বা ব্যবহার বা পারস্পরিক সংযোগ পরাশক্তি নিয়ন্ত্রিত। ফেসবুক এক পরাশক্তি, যেমন গ্র্যাভিটি। কারণ সে-ও, গ্র্যাভিটির মতোই, তার নিজের দিকে টানে সবকিছু, আমরা সেই টান খেয়ে বাঁকি বা ভাঙি তাতে তার কিচ্ছু যায় আসে না; যেমন আরেক পরাশক্তি আলো, সে যতটা উজ্জ্বল করে সবকিছু, ততটাই অন্ধও করে আমাদের চোখ; যেমন আরেক পরাশক্তি ভক্তি ও ধর্মবিশ্বাস, যে বলে সংযুক্ত করার কথা, কিন্তু করে আলাদাই।

যাই হোক। আমার বড় দুই লেখক বন্ধুর পোস্ট দেখে হাজার শুভেচ্ছা পাওয়ার সমান কিছুই পাওয়া হয়ে গেলো।

বন্ধু রাজু আলাউদ্দিন লিখেছেন: ‘মাসরুর আরেফিনের প্রকাশিত বইয়ের সংখ্যা খুব বেশি নয়, কিন্তু গুরুত্বের বিচারে সেগুলো সংখ্যাতিক্রমী। ওঁর মতো এত পরিশ্রমী আর নিষ্ঠাবান লেখক আমাদের প্রজন্মে খুব কমই দেখা যায়। মাসরুর সতত সচল, প্রতিনিয়ত নবায়িত, এবং ভাবনার ঔজ্জ্বল্যে দীপ্যমান। দুর্মরভাবে সৃষ্টিশীল আমার এই লেখকবন্ধুর আজ জন্মদিন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও আলিঙ্গন।‘

আর বন্ধু ব্রাত্য রাইসু (একটু সংক্ষেপ করলাম তাঁর লেখা): ‘আজকে আমার জীবনে অনেক বড় প্রভাব রাখছেন এমন একজন বন্ধু কথাসাহিত্যিক ও ব্যাংকার মাসরুর আরেফিনের জন্মদিন। মানুষের প্রতি বিনয়, আন্তরিকতা ও মানবিকতা দেখানোর ব্যাপারে আমি আগে অনেক কম নমনীয় ছিলাম। ধীরে মাসরুরের কারণে এগুলির অনেকগুলির চর্চা আমি শুরু করি, সেই অনেক আগে, যখন তার সাথে আমার পরিচয় ঘটে, ১৯৯২ সালে। এখন যারা আমারে সামনাসামনি দেখেন, তারা দেখবেন আমি কত যে বিনয়ের অবতার ও ভাল মানুষ! এর সবই অর্জিত গুণ। মাসরুর না থাকলে যা সম্ভব হইত না। অন্য মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কেবলই আমার মত না থাইকা কিছুটা তাদের মতও যে হইতে হয়, আমি তা মাসরুরের কাছ থিকা শিখছি।…পরে আমাদের সফল বন্ধুদের মধ্যে সফলতম হইলেন মাসরুর। দেশের অর্থনৈতিক জগতের মহীরূহ হইয়া উঠলেন তিনি। সঙ্গে সঙ্গে কথাসাহিত্য এবং কবিতায় ক্রমশ উজ্জ্বল হইয়া উঠতেছিলেন তিনি। যদিও অনেক দিন তার সাহিত্য সংবাদ আর নাই।‘

সবাইকে ধন্যবাদ—যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আর যারা জানাননি আর যারা আমাকে মনে রেখেছেন আর যারা রাখেননি। আমি আসলে ব্যাংক নিয়ে এখন অনেক ব্যস্ত. আমার এমডি আমলে এই ব্যাংক সাইজে তিন গুণ বড় হয়েছে, আর নেট প্রফিটে বেড়েছে প্রায় ৫ গুণ, আর নামে-সুনামে সে এখন সোজা দেশের প্রথম ১-২ ব্যাংকের মধ্যে। কিছু সময়ের জন্য সাহিত্য বাদ দিয়ে এই কাজ করে ফেলতে পারাটাও খারাপ কথা না, বিশেষ করে এই ১২-১৩-১৪ ব্যাংক লুট ও সর্বনাশ হয়ে যাওয়া দেশে। তবে সাহিত্যে বড়ভাবেই ফিরছি আমি এই সামনের ফেব্রুয়ারি বইমেলায়, আমার পঞ্চম উপন্যাস নিয়ে।

সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই।

( ব্র্যাকেটে: লাজলো ক্রাসনাহোরকাই সাহিত্যে নোবেল পাওয়ায় এবার কী পরিমাণ যে ম্যাসেজ আর ফোন পেলাম আমি! বন্ধু রাজু আলাউদ্দিনও আমাকে লিখলেন, বন্ধু মাহবুব আজীজও। কেন? কারণ, ২০১৪-১৫ থেকে তাঁর কথা বলা শুরু করি, পরে ইকতিজা আহসানকে দেওয়া সাক্ষাৎকারের বইটাতে (‘মানবতাবাদী সাহিত্যের বিপক্ষে’; কথাপ্রকাশ, ২০২৩) ক্রাসনাহোরকাইকে নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনাও করি বলে মনে পড়ে। তবে তাকে নিয়ে এতটা উতলা না হলেও চলবে। তাঁর উপন্যাস ‘The Melancholy of Resistance‘ মার্কেসের ‘One Hundred Years of Solitude’ লেভেলের বড় কাজ, ভাল কাজ। কিন্তু তাঁর বাকি যা কিছু কিনেছিলাম আর পড়ার চেষ্টা করেছিলাম, সবই ঘ্যান-ঘ্যান-ঘ্যান, অপাঠ্য। অন্য কোনোদিন অন্য কোনো পৃথিবীতে হয়তো সেগুলো ভালো লাগবে অন্য কোনো কালে, কিন্তু এখন না। Enough of reading experimental / cryptic / self-indulgent / high-concept লেখালেখি।)


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর