বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ডিম দিবস ও আমাদের সমাজে প্রচলিত কিছু ভূল ধারণা

Reporter Name / ৭৪ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

।।বিশ্বব্যাপী সারাদিন ডেস্ক।।

সারা বিশ্বব্যাপী পালিত হলো ডিম দিবস।ইন্টারন্যাশনাল এগ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী পালিত হয় ডিম দিবস।

‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’ স্লোগান সামনে রেখে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো পালন করেছে এবারের দিবসটি।

তবে ডিম নিয়ে আজো কিছু ভূল ধারণা প্রচলিত রয়েছে।

ডিম নিয়ে নিয়ে কিছু প্রচলিত ভুল:
০১.
কুসুমসহ ডিম খেলেই কোলেস্টেরল বাড়বে!
এটা ভুল ধারণা। ডিমের কুসুমে উপকারী কোলেস্টেরলও থাকে। তাই সুস্থ মানুষ অনায়াসে প্রতিদিন কুসুমসহ একটা ডিম খেতে পারে। তবে সপ্তাহে ৫ টার বেশি না খাওয়াই ভাল।
০২।
প্রেসার কমে গেলে ডিম খাওয়াতে হবে।
ভুল। কারণ ডিম কখনোই দ্রুত প্রেসার বাড়াতে পারে না। প্রেসার কমে গেলে নরমাল স্যালাইন খাওয়াতে হবে।
০৩.
আগুনে পুড়ে গেলে ডিম ভেংগে দিলে দ্রুত ক্ষতস্থান ঠান্ডা হবে।
ভুল। এতে হিতে বিপরীত হতে পারে।
০৪.
সকালবেলা ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে গোল্লা বা শুন্য পাওয়ার ভয়!
এমন কোন প্রমান নেই। এসএসসিতে আমি প্রতিদিন ডিম খেয়েই পরীক্ষার হলে গিয়েছি।
০৫.
আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিলে কাউকে কাউকে ডিম থেরাপি দেন।
এ খবরটি আদৌ সত্য এমন প্রমান পাওয়া যায়নি।
তবে ইদানিং বিরোধীপক্ষকে ডিম্বাস্ত্র দিয়ে ঘায়েল করার চেষ্টা চলছে।
০৬. টিপস-১
যাদের কোলেস্টেরল বেশি, কিডনি রোগ আছে তাদের ডিমের ব্যাপারে কিছুটা সতর্ক থাকতে হয়।
০৭. টিপস-২
সিদ্ধ ডিম বেশি স্বাস্থ্যকর, ভাজা ডিমে স্বাস্থ্যঝুঁকি বেশি।
০৮. টিপস-৩
ফার্মের চেয়ে দেশি মুরগির ডিম অধিক পুস্টিকর।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর