বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

খুলনায় এনইম্যাপ প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫০ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

।।এম জালাল উদ্দীন,খুলনা।।

জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা (NEMAP) প্রণয়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় পর্যায়ে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ৪র্থ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ সোহরাব আলি। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।

এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)বিতান কুমার মণ্ডল,পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের
উপ পরিচালক মোঃআসিফুর রহমান উপস্থিত ছিলেন। সভায় সহকারী পরিচালক মোঃ হান্নান প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ সাদিকুল ইসলাম।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা,পরিবেশবান্ধব সংগঠন ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর