সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

মিছে মায়ার মানব জনম ও কিছু অজান্তের ভূল

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

।।আমিনুল ইসলাম।।

মানব জনম বড় অদ্ভুত!কি মায়ার খেলায় ফেঁসে গিয়ে জীবনটা শেষ হয়ে যায় তবুও মায়া যেন কাঁটতেই চায় না!
মাতৃগর্ভে একলা জন্ম নেওয়া।একটা জীবন একটা দেহের রক্ত মাংসের ভিতরে একলা থাকা।একলা ঘুমানো সব একা একা।কিন্তু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরেই মা ছাড়া আমরা কিছুই বুঝি না!
আবার একটা বয়সে গিয়ে বাবা মা আমাদেরকে একা ঘরে আলাদা করে দেয়।ধর্ম,সমাজ,সংসার এ নিয়মই করে দিয়েছে!
কৈশোর-তারন্য পেরিয়ে যৌবনে পা রাখতেই কিসের জানি একটা আভাস পাই!মন যেন কি চায়?
সবকিছু একা একা লাগে?এমনকি বিপরীত লিঙ্গের কাউকে ভালো লাগে,ভালবাসায় জড়িয়ে পরি।মাঝখানের এই পথটাতে মিছে মায়ার সংসারে আবদ্ধ হয়ে কতটা সময় চলে যায়,কখন কিভাবে যায় যেন ঘুনাক্ষরেও টের পাইনা আমরা!আবেগে অনুভূতিতে শুধু সে সে এবং সে!কেউ কাউকে ছাড়া বাঁচবো না এসব হাবিজাবি বলতে থাকি!একসময় তাকেও আর ভালো লাগে না।সবকিছু মনে হয় জোড় করে আমাকে দিয়ে প্রাকৃতি করাচ্ছে।
প্রাকৃতির এক ভারসাম্যহীন প্রাণী বলে মনে হয় নিজেকে।
হঠাৎ যখন তাকে,সবকিছুকে ছেড়ে একা চলে যেতে হয়- তারপরে থাকতে হয় একলা একা অন্ধকারের ঘরে। জীবনের এই স্বল্প সময় টুকুতে যদি কোন ভাল কাজ করতে পারি মহান আল্লাহতালাকে খুশি করে যেতে পারি এটাই পরকালের পাথেয়।কারণ অন্ধকার কবরটা আলোকিত করে দিতে একমাত্র আল্লাহ রব্বুল আলামীন ই পারেন।

লেখক-কলম শ্রমিক


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর