সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

আসামি গ্রেপ্তারের সময় নেমপ্লেট ও পরিচয় পত্র থাকতে হবে

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

।।আজ সারাদিন ডেস্ক।।

আইন উপদেষ্টা আসিফ নজরুলের দেয়া ফেসবুক স্ট্যাটাস

আসামি গ্রেপ্তারের সময় পুলিশের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক করেছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সংস্কার কার্যক্রম-১-এর অধীনে ফৌজদারি বিচার সংস্কারে বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়েছে।

আজ রবিবার(৫ আগস্ট)আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফৌজদারি বিচার সংস্কারে চারটি বিষয় রাখা হয়েছে। সেগুলো নিচে দেওয়া হলো:

১। গ্রেপ্তারকালে পুলিশের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকতে হবে, গ্রেপ্তারদের নিকটজনকে গ্রেপ্তারের তথ্য জানাতে থানা বাধ্য থাকবে, গ্রেপ্তারকৃত আহত বা অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এসব আইনি সুরক্ষা বিচারক তদারকি করবেন।

২। মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগের মতো ভুক্তভোগীকে মামলা করতে হবে না।

৩। মিথ্যা অভিযোগকারীর সাজা বেড়েছে, সাজা দিচ্ছেন বিচারক নিজেই।

৪। সাক্ষী ও ভিকটিমের সুরক্ষা বৃদ্ধি করা হয়েছে এবং সংক্ষিপ্ত বিচার পদ্ধতিকে কার্যকরী করা হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর