বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

‘রাতের ভোটকেও হার মানিয়ে ফেলেছে’বলে বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রেদুয়ান

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

।।আজ সারাদিন প্রতিবেদক।।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন বর্জনে যোগ হয়েছে আরও একটি নাম। আজ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ঢাকা বিভাগের পরিচালক পদপ্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।

উল্লেখ্য ১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন থাকলেও এরপর এ নিয়ে চারজন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। রেদুয়ানের আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ক্যাটাগরি-২–এ লিজেন্ডস অব রূপগঞ্জের কাউন্সিলর লুতফর রহমান ও কাঁঠালবাগান গ্রিনক্রিসেন্টের মেজর ইমরোজ এবং রাজশাহী বিভাগের পরিচালক প্রার্থী হাসিবুল আলম। তবে নির্ধারিত দিনে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আগামীকালের পরিচালনা পর্ষদের নির্বাচনের ব্যালট পেপারে তাঁদের নাম থাকবে।

আজ বিকেলে বিসিবি কার্যালয়ের সামনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে আবদুল্লাহ আল ফুয়াদ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ের ‘রাতের ভোট’কেও হার মানিয়েছে এবারের বিসিবি নির্বাচন। তিনি বলেন,‘রাতের ভোট তো…তবু তো ওরা ব্যালট বাক্স ভরেছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা (রাতের) ব্যালট বাক্সকেও হার মানিয়ে ফেলছে।’

ঢাকা বিভাগ থেকে পরিচালক হওয়ার দৌড়ে তাঁর সঙ্গে ছিলেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। রেদুয়ান সরে দাঁড়ানোয় আমিনুল ও নাজমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন। যদিও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আমিনুলের ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে নাজমূলের কাউন্সিলর হওয়া নিয়ে আপত্তি আছে রেদুয়ানের। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট এলাকায় ক্রিকেটীয় কোনো কার্যক্রমে না থেকেও শেষ মুহূর্তে বিসিবি নির্বাচনের জন্যই অ্যাডহক কমিটির সদস্য হয়েছেন এই দুজন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর