সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

Reporter Name / ৩৬ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

।।অনলাইন ডেস্ক।।

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী, অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম মাস্টারমাইন্ড ও সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। পরে শনিবার (৪ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, ৫৪ ধারায় তাজবীরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন দেশ ছেড়ে পালিয়ে থাকার পর গত ২৪ সেপ্টেম্বর তুরস্কের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেন তাজবীর। এরপর গত রাতে তিনি গ্রেপ্তার হন।

ঐ বছরের জানুয়ারিতে দেশ থেকে পালিয়ে গেলেও অন্তত দুটি দেশের (তুরস্ক ও ভানুয়াতু) নাগরিকত্ব গ্রহণ করেন মোহাম্মদ তাজবীর হাসান। এছাড়াও তার মাল্টার রেসিডেনসি এবং স্পেনের গোল্ডেন ভিসা রয়েছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর