বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

সবচেয়ে বড় ইবাদত কোনটি?

Reporter Name / ৬৩ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

মাওলানা মাসুম বিল্লাহ আযিযাবাদী

হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কে আছো আমার থেকে এ বাক্যগুলো শিখে তার উপর আমল করবে অথবা এমন কাউকে শিক্ষা দিবে যে তার উপর আমল করবে? তখন আমি (আবু হুরায়রা (রা) আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ! আমি শিখব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার হাত ধরলেন এবং পাঁচটি জিনিস গণনা করে বললেন-

(১) হারাম থেকে বেচেঁ থাক তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে।

(২) তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নির্ধারিত আছে তার উপর সন্তুষ্ট থাক তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হতে পারবে।

(৩) প্রতিবেশির সাথে ভাল ব্যবহার কর তাহলে তুমি পাক্কা মুমিন হতে পারবে।

(৪) মানুষের জন্য ঐ জিনিস পছন্দ কর যা তুমি নিজের জন্য পছন্দ কর তাহলে পাক্কা মুসলমান হতে পারবে।

(৫) বেশি হাসা থেকে বেচেঁ থাক কেননা,বেশি হাসলে দিল মরে যায় (অর্থাৎ বেশি হাসলে দীলের নূর চলে যায়)।

(মুসনাদে আহমাদ-২/৩১০, তিরমিযী শরীফ-২/৫৪, ইবনে মাজাহ শরীফ-১/৩২, মেশকাত শরীফ-৪৪০)


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর