বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

হরিণাকুন্ডুতে ফেসবুক পোস্ট নিয়ে বাকবিতন্ডা-মারামারি,নিহত-১

।।আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা।। / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামে ফেসবুকে স্ট্যাটাস ও মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম ওই গ্রামের আব্দুল লতিফ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের কয়েকদিন আগে ফেসবুক পোস্টে মন্তব্য করা নিয়ে আবুল কাশেম ও তার চাচাতো ভাই আব্দুল আজিজের মধ্যে বাকবিতণ্ডা হয়। তারা একে অপরের নিকট আত্মীয়। এ বিরোধের জেরে বুধবার রাতে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে আবুল কাশেম অচেতন হয়ে মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফুদ্দৌলা ঝন্টু জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকদিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলছিল।

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর হরিণাকুন্ডু উপজেলা আমীর বাবুল হোসেন বলেন, কুল্ল্যাগাছা গ্রামে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে একই পরিবারের সদস্যদের মধ্যে মারামারি হয়েছে। এক পর্যায়ে নিহত আবুল কাশেম তারই চাচা নাজের মন্ডলের ছোঁড়া ইটের আঘাতে মারা গেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

ঝিনাইদহ সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবুল কাশেমের মৃত্যু হয়েছে। মরদেহে গুরুতর আঘাতের সুস্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন,ফেসবুকে লেখালেখি নিয়ে পূর্ববিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর