বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরে ২৫ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড়: তারুণ্যের অঙ্গীকার ‘মাদকমুক্ত সমাজ

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

‎পিরোজপুরের দুর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ২৫ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামীণ এই লোকজ সংস্কৃতিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মূলত স্মার্টফোনের আসক্তি ও মাদকের মরণব্যাধি থেকে যুবসমাজকে দূরে রাখতে ‘চুঙ্গাপাশা যুব সমাজ’ এই ব্যতিক্রমী আয়োজন করে।
‎​বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনভর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জেলা থেকে আসা দ্রুতগামী ঘোড়া ও দক্ষ সওয়ারিরা। মাঠের দুই প্রান্তে দাঁড়িয়ে শত শত দর্শক এই রোমাঞ্চকর লড়াই উপভোগ করেন।
‎​প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, “যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতির কোনো বিকল্প নেই। আমাদের সন্তানেরা যেন বিপথগামী না হয়ে মাটির ঐতিহ্যের সঙ্গে মিশে থাকে, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
‎​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং তরুণ প্রজন্মকে সমাজসেবায় উদ্বুদ্ধ করতে প্রতি বছরই এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর