বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

কাশিয়ানীর পারুলিয়ায় প্রীতি ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগ

।।ডেস্ক রিপোর্ট।। / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জ–১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আয়োজন উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রী ও টিম সদস্যদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করা হয়। জানা যায়, কামাল ২০ হাজার, মফিজুর রহমান (আপন) রহমান ২০ হাজার, খায়ররুল মাতুব্বর ১০ হাজার, রকিব আলী শরীফ ইসলাম ৪ হাজারসহ আরও অনেকে আর্থিক সহযোগিতা করেছেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইঞ্জিনিয়ার আলী আজম কত টাকা অনুদান দিয়েছেন সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে আয়োজক কমিটির একজন সদস্যের দাবি অনুযায়ী, পুরো আয়োজনের জন্য প্রায় ২০ হাজার টাকা ব্যয় হয়েছে। কিন্তু বিভিন্ন ব্যক্তির অনুদান হিসাব করলে সংগ্রহিত অর্থের পরিমাণ লক্ষাধিক টাকার বেশি বলে স্থানীয়দের ধারণা। ফলে আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ না করায় এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়োজক কমিটির সঙ্গে যুক্ত আনিসুর রহমান রানা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হওয়ায় অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না বলে এলাকায় কানাঘুষা চলছে।

এ অবস্থায় এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিএনপির উচ্চ মহল এবং মাননীয় সংসদ সদস্যের প্রতি বিষয়টি তদারকি করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংগঠনের সুনাম ও স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকাশ এবং প্রয়োজন হলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর