বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

মাস্টার দা সূর্য সেন-এর জন্মবার্ষিকী ও কিছু কথা

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

আজ মাস্টারদা সূর্যসেন-এর জন্মবার্ষিকী। সামাজিক মাধ্যমে কিছু মানুষ তবু পোস্ট দিয়ে তাঁকে স্মরণ করেন। প্রিন্ট মিডিয়ায় তাও নেই। রাষ্ট্রীয়ভাবে তাঁর জন্ম-মৃত্যু দিন পালিত হয় না। কেন হয় না? ‘হেঁদুর বাচ্চা’কে নিয়ে অত আদিখ্যেতার কী আছে? এটাই মূল কারণ কীনা কে জানে?

⭕️
‘সশস্ত্র সংগ্রামী’ সূর্যসেন নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থায় অনেকেরই চক্ষুশূল। আজ তাঁর জন্মদিনে তাঁকে টুপি-খোলা সেলুট। এরা সব ‘সন্ত্রাসী’। আজকের দিনে নিষ্ঠুর সন্ত্রাস চালিয়ে শান্তিপূর্ণ গণতন্ত্রের পিতা-মাতাগণ সূর্যসেনের মত বিপ্লবীদের ‘সন্ত্রাসী’ বলে। শান্তিবাদী মানুষের এই এক ভ্রাষ্টাচার! তারা অস্ত্র হাতে পক্ষের লোককে ‘বীর’ বলে, আর প্রতিপক্ষকে সন্ত্রাসী।

⭕️
দেশের জন্য হাজার হাজার স্বদেশি বিপ্লবীর নির্মমভাবে মৃত্যুবরণের ইতিহাস আছে। আছে ফাঁসি, কালাপানি, জেল। তবে মাস্টারদা সূর্যসেনকে যেভাবে ব্রিটিশরা হ/ত্যা করেছিল, তা ছিল নাৎসিদের গ্যাসচেম্বারে নির্মমতার মত বিভৎস!

⭕️
বাংলাদেশে (এবং ভারতেও) অনেক পোশাকী বিপ্লবীকে নিয়ে আদিখ্যেতা দেখানো হয়। মিডিয়া হাইপ তোলা হয় স্বার্থে-অর্থে বিকোনো নেতাদের নিয়ে। অথচ অকূতভয় বিপ্লবী মাস্টারদা সূর্যসেনকে নিয়ে রাষ্ট্রীয় উদ্যোগ তো নেই-ই, কোনো সামাজিক উদ্যোগও চোখে পড়ে না।

⭕️
এসব হিপোক্র্যাসির কারণেই বোধহয় এই জাতিতে আত্মবিসর্জনকারী বিপ্লবীদের চেয়ে বিশ্বাসঘাতক ‘মীর জাফর’ ঝাঁকে ঝাঁকে জন্মায়।

জন্মদিনে হ্যাটস অফ মাস্টারদা।

লেখা মঞ্জুরুল হক


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর