সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (এনবিএ)-এর ইফতার মাহফিল সম্পন্ন
সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (এনবিএ)-এর আয়োজনে ঢাকার বনানী ক্লাবে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল–২০২৬।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এমপি, মাননীয় প্রধানমন্ত্রী ও রাস্ট্রপতির প্রেস সেক্রেটারিসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিএ প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল। স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির আহ্বায়ক শারমিন ইফফাত শামস।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর শান্তি ও দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
ইফতারের পর কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয় এনবিএ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন এনবিএ’র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ইমতিয়াজ।
অনুষ্ঠানে দুই শতাধিক সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।












