নিজস্ব প্রতিবেদক :
পিরোজপুর সদর উপজেলার ০৪ নং কলাখালী ইউনিয়নকে মাদকমুক্ত ও যুবসমাজকে সুস্থ ধারার বিনোদনে উদ্বুদ্ধ করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে 'সরদার মামুন মাসুম ফ্রি চিকিৎসালয়'। অত্র ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের যুবকদের মাঝে জার্সি ও ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার(১৮ মার্চ)সন্ধ্যার পরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে যুবকদের হাতে এসব সামগ্রী তুলে দেন সরদার মামুন মাসুম ফ্রি চিকিৎসালয়-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাসুম সরদার।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে আলহাজ্ব মাসুম সরদার বলেন, "তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠ সচল থাকলে সমাজ সুস্থ থাকবে। আমাদের লক্ষ্য কলাখালী ইউনিয়নের প্রতিটি যুবক যেন পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিয়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে।"
উদ্যোক্তারা জানান,ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সক্রিয় যুব সংগঠন ও খেলোয়াড়দের মাঝে এই জার্সি ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। সরদার মামুন মাসুম ফ্রি চিকিৎসালয় দীর্ঘদিন ধরেই এই এলাকায় আর্তমানবতার সেবা ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ওয়ার্ডের যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মাসুম সরদারের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং তাকে সাধুবাদ জানান।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।