বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে কলাখালীতে মাসুম সরদারের ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name / ৪১ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

​পিরোজপুর সদর উপজেলার ০৪ নং কলাখালী ইউনিয়নকে মাদকমুক্ত ও যুবসমাজকে সুস্থ ধারার বিনোদনে উদ্বুদ্ধ করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে ‘সরদার মামুন মাসুম ফ্রি চিকিৎসালয়’। অত্র ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের যুবকদের মাঝে জার্সি ও ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার(১৮ মার্চ)সন্ধ্যার পরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে যুবকদের হাতে এসব সামগ্রী তুলে দেন সরদার মামুন মাসুম ফ্রি চিকিৎসালয়-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাসুম সরদার।

​ক্রীড়া সামগ্রী বিতরণকালে আলহাজ্ব মাসুম সরদার বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠ সচল থাকলে সমাজ সুস্থ থাকবে। আমাদের লক্ষ্য কলাখালী ইউনিয়নের প্রতিটি যুবক যেন পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিয়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে।”

​উদ্যোক্তারা জানান,ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সক্রিয় যুব সংগঠন ও খেলোয়াড়দের মাঝে এই জার্সি ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। সরদার মামুন মাসুম ফ্রি চিকিৎসালয় দীর্ঘদিন ধরেই এই এলাকায় আর্তমানবতার সেবা ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে।

​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ওয়ার্ডের যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মাসুম সরদারের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং তাকে সাধুবাদ জানান।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর